গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার

2026-06-20T18:08:34+00:00
2026-06-20T18:08:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে জাল টাকাসহ গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৮ পিএম 
জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার। ছবি : সময়ের আলো
গাজীপুর মহানগরীর টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গি স্টেশন রোড এলাকার মো. সোহেল (২৪)।

পুলিশ সূত্রে জানায়, শুক্রবার রাতে আশরাফ সেতুর সামনে জাল টাকা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন সিরিয়ালের ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা। আটকদের মধ্যে শাহিন আলমের কাছ থেকে ৫০০ টাকার ২০টি ও ১০০০ টাকার ৮টি জাল নোট এবং সোহেলের কাছ থেকে ১০০ টাকার ২৩টি জাল নোট উদ্ধার করা হয়।


গাজীপুর মেট্রোপলিটন টঙ্গি পশ্চিম থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   গাজীপুর  জাল টাকা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: