মসজিদে জাল টাকা দান করতে গিয়ে প্রতারক আটক

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।শুক্রবার (১৯ জুন)

2026-06-20T21:21:18+00:00
2026-06-20T21:21:18+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মসজিদে জাল টাকা দান করতে গিয়ে প্রতারক আটক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:২১ পিএম 
ছবি : সময়ের আলো
মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৯ জুন) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জুমার নামাজের সময় দান করতে গেলে সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত মুসল্লিরা ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন।


পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন যে নোট দুটি জাল। সঙ্গে সঙ্গেই তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়, বলেও জানা যায়। 

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শনিবার (২০ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   মসজিদ  দান-সদকা  জাল টাকা  গ্রেফতার  আদালত  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: