মরিচ খেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাছ জব্দ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা চর এলাকায় মরিচ খেতের মধ্যে গোপনে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি

2026-06-20T23:31:57+00:00
2026-06-20T23:31:57+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মরিচ খেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাছ জব্দ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৩১ পিএম 
মরিচ খেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাছ জব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা চর এলাকায় মরিচ খেতের মধ্যে গোপনে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা এলাকার কৃষক ইউসুফ মিয়া প্রায় দুই বছর ধরে মরিচ ক্ষেতের আড়ালে গাঁজা গাছটি লালন-পালন করে আসছিলেন। সময়ের সঙ্গে গাছটি বেড়ে প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের অভিযানে সেটি জব্দ করা হয়।

Advertisement
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই আবু সাঈদ সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করে। এ সময় আশপাশের এলাকায় আরও কোথাও গাঁজার চাষ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় এ ধরনের অবৈধ চাষাবাদে জড়িয়ে পড়েন। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক কারবারি কিংবা মাদক চাষি কাউকেই ছাড় দেওয়া হবে না।

চরাঞ্চলে মাদক চাষ ও কারবার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/জোই

  বিষয়:   মরিচ খেত  গাঁজার চাষ  গাছ জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: