প্রথমে গোল হজমের পরও জয়, দ্বিতীয় রাউন্ডে জার্মানি

খেলা

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দমে যায়নি জার্মানি। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়

2026-06-21T06:04:58+00:00
2026-06-21T06:04:58+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্রথমে গোল হজমের পরও জয়, দ্বিতীয় রাউন্ডে জার্মানি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:০৪ এএম 
ছবি : সংগৃহীত
প্রথমার্ধে পিছিয়ে পড়েও দমে যায়নি জার্মানি। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বদলি নেমে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ডেনিজ উন্দাভ। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বও নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আইভরি কোস্ট।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ৩০তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে আইভরি কোস্টকে এগিয়ে দেন তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বাম দিক থেকে তৈরি হওয়া আক্রমণে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকান দলটি।

অবশ্য প্রথমার্ধে দুইবার বল জালে জড়িয়েও গোলের দেখা পায়নি জার্মানি। ২১তম মিনিটে কর্নার থেকে আসা বলে আলেকজান্ডার পাভলোভিচ দারুণ এক শটে গোল করলেও ভিএআরের সাহায্যে সেটি বাতিল করা হয়। আইভরি কোস্টের খেলোয়াড়দের ফাউলের দাবির পর রেফারি গোলটি গণ্য করেননি।

এরপর বিরতির ঠিক আগে ডান প্রান্ত থেকে লেরয় সানের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান কাই হাভার্টজ। তবে লাইন্সম্যানের অফসাইডের পতাকায় সেটিও বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। ৬১তম মিনিটে একসঙ্গে তিনজন বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তই শেষ পর্যন্ত জয়ের ভিত্তি গড়ে দেয়।

ম্যাচের ৬৮তম মিনিটে ডান দিক থেকে নাদিয়েম আমিরির মাপা ক্রসে দুর্দান্ত এক ভলিতে জার্মানিকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা ডেনিজ উন্দাভ। গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে জার্মানি, আর চাপে পড়ে যায় আইভরি কোস্ট।

ম্যাচের শেষ মুহূর্তে আইভরি কোস্টের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন উন্দাভ। তাতেই ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোল  হজম  জয়  দ্বিতীয় রাউন্ড  জার্মানি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: