ঢাকাসহ ১৪ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দিনভর আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ১৪

2026-06-21T08:44:49+00:00
2026-06-21T08:44:49+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকাসহ ১৪ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৪৪ এএম 
সংগৃহীত ছবি
দেশের বিভিন্ন অঞ্চলে আজ দিনভর আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ১৪ জেলার ওপর দিয়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২১ জুন) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর, মধ্য, দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

Advertisement
সতর্কতার আওতায় থাকা জেলাগুলো হলো- রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।
আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের গতি বেড়ে যেতে পারে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সারা দেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যা স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি দুর্ভোগের কারণ হতে পারে।

এএডি/
  বিষয়:   ঢাকা  জেলা  বজ্র  বৃষ্টি  শঙ্কা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: