দুঃসংবাদ পেল ব্রাজিল, স্কটল্যান্ডের বিপক্ষে নেই তারকা খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

খেলা

হাইতির বিপক্ষে জয়ে ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল ফুটবল দল। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা যে কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে

2026-06-21T10:16:31+00:00
2026-06-21T10:16:31+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
খেলা
দুঃসংবাদ পেল ব্রাজিল, স্কটল্যান্ডের বিপক্ষে নেই তারকা খেলোয়াড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:১৬ এএম 
দুঃসংবাদ পেল ব্রাজিল, স্কটল্যান্ডের বিপক্ষে নেই তারকা খেলোয়াড়
হাইতির বিপক্ষে জয়ে ফুরফুরে মেজাজে আছে ব্রাজিল ফুটবল দল। কিন্তু ৩-০ গোলে জয়ের পরও দুশ্চিন্তা যে কিছুতেই সেলেসাওদের পিছু ছাড়ছে না। এবার এক তারকা খেলোয়াড়কে পরের ম্যাচে পাচ্ছে না ব্রাজিল।

দলটির দুশ্চিন্তা নেইমার জুনিয়রকে নিয়ে নয়। হাইতি ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষেই খেলছেন নেইমার। কিন্তু দলের আরেক তারকা রাফিনিয়াকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ৪০ মিনিটে মাঠ ছাড়ার সময় তাঁর চোখের পানি, কোচ আনচেলত্তির উদ্বেগ— সবকিছু মিলিয়ে রাফিনিয়াকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ব্রাজিল। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, এবার তাঁকে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া যাচ্ছে না।

সবশেষ তিন মাসে দুইবার ডান পায়ের চোটে পড়েছেন রাফিনিয়া। ফ্রান্সের বিপক্ষে মার্চে প্রীতি ম্যাচের পর গতকাল হাইতি ম্যাচে ডান ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিবিএফের বরাতে ‘ও গ্লোবো’র প্রতিবেদনে জানা গেছে, ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁর খেলা হচ্ছে না। ২৫ জুন মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড।

রাফিনিয়ার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব শিগগিরই তাকে মাঠে দেখা যাবে বলে আশা সিবিএফের। ব্রাজিলের জাতীয় দলের চিকিৎসকেরা রাফিনিয়ার দেখাশোনা করছেন। তারকা এই ফরোয়ার্ডকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।


রাফিনিয়াকে নিয়ে ব্রাজিল জাতীয় দলের কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা করতে না করেছেন। এক বিবৃতিতে কাইতানো বলেন, ‘কোনো ফুটবলারকে সম্ভাব্য চোটের কারণে বদলি করতে হলে পরীক্ষার ফল না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আশা করি বিষয়টি গুরুতর নয়। এটা একটি সাধারণ সমস্যা এবং সে দ্রুতই ফিরবে। রাফিনিয়ার শারীরিক সক্ষমতা অসাধারণ। যখন আমরা পরীক্ষার ফল দেখব, তখন ভক্ত-সমর্থকদেরও আশ্বস্ত করতে পারব।’

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন ব্রাজিল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। মরক্কোর পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানের কারণে দলটি দুইয়ে। ১৪ জুন নিউজার্সিতে ব্রাজিল-মরক্কো ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। তিন পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। আর দুই ম্যাচের দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হাইতি।

সময়ের আলো/আআ




  বিষয়:   দুঃসংবাদ  ব্রাজিল  স্কটল্যান্ড  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: