কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামলার সময় অভিযুক্ত

2026-06-21T11:16:50+00:00
2026-06-21T11:16:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:১৬ এএম 
সংগৃহীত ছবি
কানাডার ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর দাবি, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করতে করতে ইমামের ওপর আক্রমণ চালায়।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ (এনসিসিএম) এক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম নামাজ শেষে গাড়িতে বসার সময় এই হামলার শিকার হন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনায় এক ব্যক্তি হঠাৎ করে গাড়ির দরজা খুলে তাকে শারীরিকভাবে আঘাত করে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী ইমামের উদ্দেশে ‘নিজ দেশে ফিরে যাও’ ধরনের অপমানজনক মন্তব্য করে এবং ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করতে থাকে।

ঘটনার পরপরই স্থানীয় মুসলিম সংগঠন এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং হামলাকারীকে শনাক্ত করার দাবি জানায়।
আরও পড়ুন

সংস্থাটি বলেছে, একজন ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি সমাজে বাড়তে থাকা ঘৃণাজনিত সহিংসতার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

তাদের ভাষায়, মুসলিমবিরোধী ঘৃণা ও সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে বাড়ছে, যা ধর্মীয় সহাবস্থান ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সব রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিসিএম আরও জানিয়েছে, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ ছিল কি না- তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে হামলার পর ইমামের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, তাও নিশ্চিত নয়।

এএডি/


  বিষয়:   কানাডা  মসজিদ  ইমাম  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: