এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন শিক্ষা এবং

2026-06-21T14:00:56+00:00
2026-06-21T14:11:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ২:১১ পিএম
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২৪ জুন রাজধানীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন

সভায় ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও সমন্বিত করতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে সংশ্লিষ্ট সব কেন্দ্রসচিব ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এএডি/


  বিষয়:   এইচএসসি  পরীক্ষা  ইস্যু  কেন্দ্রসচিব  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: