ইকরার মৃত্যু : আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে

2026-06-21T17:42:47+00:00
2026-06-21T17:52:17+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আইন-আদালত
ইকরার মৃত্যু : আলভীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৫:৫২ পিএম
অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভী। ছবি : সংগৃহীত
স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ আবেদনের শুনানির জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আব্দুল মালেক।

রিমান্ড আবেদনে বলা হয়, জাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক, মানসিকভাবে নির্যাতনমূলক ও উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে উসকানিমূলক মন্তব্যও করেন তিনি। মামলার মূল রহস্য উদঘাটন, অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।


এর আগে গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই দিন রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   স্ত্রী  আত্মহত্যা  প্ররোচনা  মামলা  অভিনেতা  আলভী  রিমান্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: