বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর

2026-06-21T18:22:32+00:00
2026-06-21T18:22:32+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
রাজনীতি
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:২২ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর নেতৃবৃন্দ।

রোববার (২১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় প্রকৌশলী সমাজের অবদানের প্রশংসা করেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।


এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, দেশের বিভিন্ন সংসদীয় আসনে এ্যাবের প্রকৌশলীরা সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। এছাড়া নির্বাচন-পরবর্তী সময়ে দেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব পৃথক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রকৌশলী, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারা ইতোমধ্যে খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন।

এ্যাব নেতৃবৃন্দ দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ, জবাবদিহিমূলক এবং জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগ্য, মেধাবী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের বিষয়টিও তুলে ধরেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বিএনপি  যুগ্ম মহাসচিব  রিজভী  এ্যাব  নেতৃবৃন্দ  সাক্ষাৎ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: