হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এ সময় স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। রোববার (২১ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার ও ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ছল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া পারিবারিক কলহের জেরধরে নিজ স্ত্রী রিপন আক্তারকে (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে আশিক মিয়া নিজে আত্মহত্যার চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন ঘটনা আচ করতে পেরে ঘাতক স্বামী আশিক মিয়াকে আটক করে থানা পুলিশে ঘটনা খবর দেয়। এসআই কৌশিক ও এসআই আসিব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। এ সময় আটককৃত ঘাতক স্বামীকে পুলিশের হাতে সোর্পদ করেন স্থানীয় জনতা।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা সময়ের আলোকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনাকারী স্বামীকে আটক করেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/জোই