চৌগাছায় বাঁওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক বাঁওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে চৌগাছা থানা

2026-06-21T19:54:08+00:00
2026-06-21T19:54:08+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চৌগাছায় বাঁওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার
চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক বাঁওড় পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) বিকেলে চৌগাছা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে বাওড়ের পাশে থাকা তার একটি গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বাড়ি থেকে কাজে বের হলেও আতিয়ার রহমান আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাওড়ের পাশের একটি খালের মধ্যে পটের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।


খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।  

সময়ের আলো/জোই
  বিষয়:   চৌগাছায়  বাঁওড়  পাহারাদার  গলাকাটা মরদেহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: