সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল

2026-06-21T21:17:15+00:00
2026-06-21T21:17:15+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এসব পদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের ১১তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রতিমন্ত্রী জানান, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনে সরকারি দফতরগুলোতে মোট শূন্য পদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

গ্রেডভিত্তিক শূন্য পদের মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। এছাড়া চুক্তিভিত্তিক, অনারারি ও অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ৯৩৬টি পদ খালি রয়েছে।


তিনি আরও জানান, শূন্য পদ পূরণে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের সর্বশেষ তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   সরকারি  চাকরি  শূন্য পদ  হাজার  লাখ  বেশি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: