সড়কে নারীর বিকৃত মরদেহ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায়

2026-06-22T11:48:19+00:00
2026-06-22T11:48:19+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়কে নারীর বিকৃত মরদেহ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৪৮ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) ভোরে মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় লোকজনের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।


কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সড়ক  নারী  বিকৃত মরদেহ  লাল শাড়ি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: