চলন্ত বাইকে ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট ছুড়ে গুরুতর আহত করা সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৩ দিন

2026-06-22T12:25:04+00:00
2026-06-22T12:25:04+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
চলন্ত বাইকে ইটের আঘাত, ১৩ দিন পর মারা গেলেন রাফি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট ছুড়ে গুরুতর আহত করা সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রায় ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, ঘটনার পর রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন, ১০ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।


ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে যাওয়ার সময় রাফিকে লক্ষ্য করে এক তরুণ ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। পরে হামলায় জড়িত ব্যক্তিরাই তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   চলন্ত বাইক  ইটের আঘাত  কাফরুল  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: