প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামীকাল দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন

2026-06-22T20:13:27+00:00
2026-06-22T20:13:27+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:১৩ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামীকাল দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২২ জুন) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নাশকতার কোনো আশঙ্কা রয়েছে কি না— এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলায় তারা মিছিল-মিটিং করার মতো কিছু কর্মসূচি হাতে নিয়েছে, যা দু-একটা জায়গায় আমরা দেখেছি। এতে আমাদের মনে হয়েছে, তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে।” 

এই বিবেচনেই সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আইনের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, নারায়ণগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা ছাড়াও আরও দুটি জেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে, যাতে যেকোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা যায়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আকস্মিক এই সেনা মোতায়েনের পাশাপাশি দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রতিষ্ঠাবার্ষিকী  আওয়ামী লীগ  অস্থিরতা  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: