চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং দলটির অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে

2026-06-22T23:55:50+00:00
2026-06-22T23:55:50+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৫৫ পিএম 
ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং দলটির অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ জুন) চান্দিনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হারুন অর রশিদ (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সুমন মিয়া (২১), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. ইয়াছিন (২০) এবং চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব (৩৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তাদেরকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   চান্দিনা  আওয়ামী লীগ  গ্রেফতার  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: