বিশ্বকাপের নতুন রাজা মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

শুরুটা হয়েছিল হতাশা দিয়ে। ম্যাচের প্রথম দিকেই পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই হতাশাকে পেছনে ফেলে বিশ্বকাপের

2026-06-23T01:32:31+00:00
2026-06-23T01:32:31+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের নতুন রাজা মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৩২ এএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
শুরুটা হয়েছিল হতাশা দিয়ে। ম্যাচের প্রথম দিকেই পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত সেই হতাশাকে পেছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম আরও উঁচুতে তুলে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

সোমবার গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

তবে ম্যাচের শুরুটা মোটেও সুখকর ছিল না। ১০ মিনিটের মধ্যেই পাওয়া একটি পেনাল্টি কাজে লাগাতে পারেননি মেসি। ডান দিকে নেওয়া তার শট গোলপোস্টের বাইরে চলে যায়। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে এ ধরনের পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন মেসির দখলে। এর আগে দুটি পেনাল্টি মিস করে যৌথভাবে শীর্ষে ছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া গিয়ান।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই বাম দিক থেকে আসা একটি আক্রমণে বল পৌঁছে যায় মেসির কাছে। মাঝখানে এক সতীর্থের ডামির পর বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক শটে অস্ট্রিয়ার জালে বল জড়ান তিনি।

আর সেই গোলেই ইতিহাস গড়ে ফেলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে গিয়ে তিনি ভেঙে দেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে বসেছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি।

ক্যারিয়ারের অসংখ্য রেকর্ডের সঙ্গে এবার বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত রেকর্ডটিও যোগ হলো তার নামের পাশে।


  বিষয়:   লিওনেল মেসি  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: