ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৮২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিনব্যাপী

2026-06-23T13:56:41+00:00
2026-06-23T14:10:55+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
জাতীয়
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেফতার ৮২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ২:১০ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতির সঙ্গে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।  


এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং মাদক মামলায় ছয়জন রয়েছে। 

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ডিএমপি  রাজধানী  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: