বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি ফরিদুল ইসলামকে (৩৩) বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক

2026-06-23T20:26:02+00:00
2026-06-23T20:26:02+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২৬ পিএম 
ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি ফরিদুল ইসলামকে (৩৩)  বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ জুন)মধ্যে রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন। 

গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম থানার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া গ্রামের তছলিমুর রহমানের ছেলে । ফরিদুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সহ-সভাপতি।

ওসি জাকির হোসেন জানান, থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে উক্ত এলাকায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে ২০২৫ সালে বিশেষ ক্ষমতা আইন, তৎসহ ১৯৮০ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা রয়েছে। হাকিমপুর থানা মামলা ১৭।পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরের পরে বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

সময়ের আলো/আতা


  বিষয়:   বিস্ফোরক মামলা  ছাত্রলীগ  গ্রেফতার  দিনাজপুর  হাকিমপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: