চীনের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে

2026-06-24T08:27:39+00:00
2026-06-24T08:36:37+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
চীনের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৭ এএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:৩৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে আয়োজিত এক বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে চীনের দালিয়ান শহরে এই জমকালো নৈশভোজের আয়োজন করেন চীনা প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) যোগ দেওয়া বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরাও অংশ নেন এতে।  

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, রাষ্ট্রীয় এই ভোজের ফাঁকে বিশ্বনেতারা পারস্পরিক খোলামেলা আলাপচারিতায় মেতে ওঠেন, যা দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং উন্মুক্ত কূটনীতির নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে মালয়েশিয়ায় দুই দিনের দ্বিপাক্ষিক সফর শেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। 

সফরসূচি অনুযায়ী, বুধবার (২৪ জুন) সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের মূল পর্বে যোগদানের পর দুপুরে উচ্চগতির বুলেট ট্রেনে চেপে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   চীনের প্রধানমন্ত্রী  নৈশভোজ  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: