আ. লীগ প্রতিরোধে ভাঙ্গায় দিনব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে থানার কাউলিবেড়া ইউনিয়নে দিনব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ

2026-06-24T23:37:49+00:00
2026-06-24T23:38:20+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আ. লীগ প্রতিরোধে ভাঙ্গায় দিনব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৩৭ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ১১:৩৮ পিএম
ভাঙ্গায় আওয়ামী লীগ প্রতিরোধে বিএনপির সমাবেশ। ছবি: সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে থানার কাউলিবেড়া ইউনিয়নে দিনব্যাপী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)।

মঙ্গলবার (২৪ জুন) ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি নেতা শামীম আহমেদ।

সকাল থেকে কাউলিবাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। শামীম আহমেদের নেতৃত্বে র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাণপুর গ্রামের দরগা খোলা মোরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রনি জোয়ারদার, স্থানীয় ইউপি সদস্য মুজাহিদ মেম্বার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।


সমাবেশে শামীম আহমেদ বলেন, কাউলিবাড়ার মাটি ও মানুষ বিএনপির সাথে আছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কাউলিবাড়ার জনগণ কঠোর হাতে প্রতিহত করবে। তিনি আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করে মাঠের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   আওয়ামী লীগ  প্রতিরোধ  ভাঙ্গা  বিএনপি  বিক্ষোভ  সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: