পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার

2026-06-25T12:40:53+00:00
2026-06-25T12:40:53+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৪০ পিএম 
ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মাছচাষি কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি প্রথম টের পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত হয়।

সূত্রে জানা গেছে, কামরুজ্জামান প্রায় ৩ বিঘা আয়তনের একটি পুকুরে দীর্ঘ দুই বছর ধরে পাঙ্গাস মাছ চাষ করছিলেন। তার পুকুরের মাছগুলো বড় আকার ধারণ করেছিল—প্রতিটি মাছের ওজন ছিল প্রায় ৭ থেকে ১২ কেজি পর্যন্ত। কিছুদিনের মধ্যেই এসব মাছ বাজারজাত করার পরিকল্পনা ছিল তার।


তবে হঠাৎ করে বিষ প্রয়োগের কারণে পুকুরের অধিকাংশ মাছ মারা যায়। সকালে স্থানীয়রা পুকুরে মাছ ভেসে উঠতে দেখে চাষিকে খবর দেন। পরে পুকুর মালিক ও তার লোকজন মাছ তুলে বিক্রির চেষ্টা করেন, কিন্তু বিষক্রিয়ার কারণে বেশিরভাগ মাছেই পচন ধরে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পুকুর  বিষ প্রয়োগ  লাখ  টাকা  মাছ  নিধন  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: