বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমানে বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য

2026-06-25T13:09:53+00:00
2026-06-25T13:09:53+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
সংসদে স্বাস্থ্যমন্ত্রী
বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:০৯ পিএম 
সংসদে স্বাস্থ্যমন্ত্রী। সংগৃহীত ছবি
বর্তমানে বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% কোটা চালু রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। 

সংসদে মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থাসহ শিক্ষার ব্যয়ভার কমাবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা? 


উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন ও গুণগত মানোন্নয়ন এবং সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। সে আলোকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে। 

এবছর ৫% হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিকল/ ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   বেসরকারি মেডিকেল  এমবিবিএস  মেধাবী  কোটা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: