একই পরিবারের ৩ জনকে হত্যা : গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটক এক যুবক

2026-06-25T15:56:42+00:00
2026-06-25T16:30:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
একই পরিবারের ৩ জনকে হত্যা : গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটক এক যুবক গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের মধ্যবাজার ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার বাসিন্দা ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত হাঁড়ি বিক্রেতা কামাল হোসেনের পরিবার ডাকাতিয়া নদীর পাড়ের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সকালে স্থানীয়রা ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও পরিস্থিতি টের পেয়ে সেখানে গিয়ে পরিবারের সদস্যদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান।


এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে এক ভাসমান ফল বিক্রেতাকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   পরিবার  হত্যা  গণপিটুনি  অভিযুক্ত  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: