শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগে ২ মাস বয়সি শিশু ফাতেমা হাসান রিমির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা,

2026-10-06T23:44:16+00:00
2026-10-06T23:44:16+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ পিএম 
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগে ২ মাস বয়সি শিশু ফাতেমা হাসান রিমির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) রাতে ক্ষুব্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে হাসপাতালের দুই কর্মকর্তা-কর্মচারী এবং এক আনসার সদস্যসহ অন্তত ৩ জন আহত হন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. নাজিয়া নুর জানান, শিশুটি দীর্ঘদিন ধরে ঠান্ডা ও জ্বরে ভুগছিল। জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান ও ভর্তির পর শিশুটিকে মা বুকের দুধ খাওয়াচ্ছিলেন। সেসময় হঠাৎ দুধ শ্বাসনালিতে ঢুকে পড়ে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার বলেন, শ্বাসনালিতে দুধ প্রবেশ করায় ‘অ্যাসপিরেশন নিউমোনিয়া’ সংক্রান্ত জটিলতায় শিশুটির মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ পুলিশ ফোর্সসহ দ্রুত হাসপাতালে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইউএনও মিজানুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উন্মোচনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। চাটখিল থানার ওসি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শিশু  মৃত্যু  রণক্ষেত্র  চাটখিল  স্বাস্থ্য কমপ্লেক্স  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: