সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা বা ঘুরতে বের হওয়ার পরিকল্পনা করেন। তবে গন্তব্যে গিয়ে মার্কেট বন্ধ পেলে পুরো পরিকল্পনাই ভেস্তে যেতে পারে। তাই বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন, শুক্রবার (২৬ জুন) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিমাংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণাংশ।
যেসব মার্কেট বন্ধ থাকবে
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকানপাট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।
রাজধানীর এসব এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে তালিকাটি দেখে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
সময়ের আলো/এসএকে