কোন রুটে কত বাড়ল স্পিডবোটের ভাড়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পর স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত নৌপথে কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি বিভিন্ন রুটে জনপ্রতি

2026-09-26T11:48:42+00:00
2026-09-26T11:57:36+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জ্বালানি তেলের দাম বৃদ্ধি
কোন রুটে কত বাড়ল স্পিডবোটের ভাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১১:৫৭ এএম
জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের বিভিন্ন নৌপথে স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার পর স্পিডবোটের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। শান্ত ও অশান্ত নৌপথে কিলোমিটারপ্রতি ভাড়ার পাশাপাশি বিভিন্ন রুটে জনপ্রতি ভাড়াও নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর ২৭ বিধি অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ১৬ টাকা ৩৫ পয়সা, পরবর্তী ১০ কিলোমিটারে ১১ টাকা ৭৭ পয়সা এবং এরপর প্রতি কিলোমিটারে ৯ টাকা ৪২ পয়সা। অশান্ত নৌপথে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটার ১৮ টাকা ৫৩ পয়সা এবং পরবর্তী ও অবশিষ্ট দূরত্বে ১৬ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শান্ত নৌপথে জনপ্রতি ভাড়া

আরিচা-কাজীরহাট ২৫৫ টাকা, পাটুরিয়া-দৌলতদিয়া ২৩৫ টাকা, কাজীরহাট-দৌলতদিয়া ১৪৫ টাকা, শিমুলিয়া-কাঁঠালবাড়ী ৩৭৫ টাকা এবং চরভদ্রাসন-মৈনট ১০৫ টাকা।

আরিচা-নরাদহ ৩৫৫ টাকা, আরিচা-নাজিরগঞ্জ ১৭৫ টাকা, আরিচা-ধাওয়াপাড়া ২৫৫ টাকা, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ৫০ টাকা, বরিশাল-ভেদুরিয়া ১৮৫ টাকা এবং লাহারহাট-ভেদুরিয়া ২৩৫ টাকা।


বরিশাল অঞ্চলের সায়েস্তাবাদ-পাতারহাট ১৬৫ টাকা, আমতলী-পুরাকাটা ১৭৫ টাকা, ভেলুমিয়া-ধুলিয়া ২৫০ টাকা এবং ঘোষেরহাট-দশমিনা ১৬৫ টাকা।

পানপট্টি-পায়রা বন্দর ২৫০ টাকা, পানপট্টি-বাহেরচর ১৬৫ টাকা, পানপট্টি-আমড়াগাছিয়া ২২৫ টাকা, পানপট্টি-চরমোন্তাজ ২৬০ টাকা, পানপট্টি-চরবৃষ্টিন ২৯০ টাকা, পানপট্টি-চরমণ্ডল ২৯৫ টাকা, চরকাজল-বন্যাতলী ১২০ টাকা, পানপট্টি-কোড়ালিয়া ১৫৫ টাকা, গলাচিপা-রাঙ্গাবালী ৪১৫ টাকা, গলাচিপা-ফেলাবুনিয়া ৩৫৫ টাকা এবং চরমণ্ডল-গৈনখালী ১২০ টাকা।

নরসিংদী-সলিমগঞ্জ ২৫৫ টাকা, নরসিংদী-মরিচাকান্দি ১৭৫ টাকা, ভৈরববাজার-নবীনগর ২৯৫ টাকা এবং মেঘাইঘাট-নাটুয়ারপাড়া ১৬৫ টাকা।

চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি-ফিশারীঘাট-মারিশ্যা ৯৩৫ টাকা, রাঙ্গামাটি-ফিশারীঘাট-মাইনি ৫৩০ টাকা, রাঙ্গামাটি-ফিশারীঘাট-জুড়াইছড়ি ৩৭৫ টাকা এবং রাঙ্গামাটি-ফিশারীঘাট-বরকল ৩৮৫ টাকা।

অশান্ত নৌপথে জনপ্রতি ভাড়া

কলাপাড়া-মৌডুবি ১৯৫ টাকা, চরমোন্তাজ-পানপট্টি ৪৪৫ টাকা, চাঁদপুর-চেয়ারম্যানঘাট ২২৫ টাকা, মজুচৌধুরীর হাট-ইলিশা ঘাট ৩৫৫ টাকা এবং কুমিরা-গুপ্তছড়া ২৮৫ টাকা।

কক্সবাজারের ৬ নম্বর ঘাট-মহেশখালী ১০৫ টাকা, বয়ারচর (চেয়ারম্যানঘাট)-নলছিরা ৩৫৫ টাকা, মগনামা-বড়ঘোপ ৯৫ টাকা এবং মগনামা-দরবারহাট ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দরের টার্মিনাল, ঘাট ও নৌযানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পিডবোটের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   রুট  স্পিডবোট  ভাড়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: