ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাস

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ মোহাম্মদ আরিফ মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত

2026-06-26T20:01:16+00:00
2026-06-26T20:01:16+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রবাস
ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির যুবক নিহত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৮:০১ পিএম 
মোহাম্মদ আরিফ। ছবি : সংগৃহীত
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির তরুণ মোহাম্মদ আরিফ মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আরিফ ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজিরহাট এলাকার মৃত শফিউল আজমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ পাইন্দং এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা মো. আজিজ বলেন, ডাস্টবিনে বর্জ্য ফেলে ফেরার সময় দ্রুতগতির প্রাইভেট কারটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি।


স্থানীয় প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আরিফ ওমানের একটি গ্রোসারি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করার আগে বর্জ্য ফেলতে সড়ক পার হয়ে ডাস্টবিনে যান। বর্জ্য ফেলে ফেরার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ওমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ওমান  সড়ক দুর্ঘটনা  ফটিকছড়ি  যুবক  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: