কুষ্টিয়ার কালী নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-06-27T16:31:13+00:00
2026-06-27T16:31:13+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ার কালী নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৩১ পিএম 
শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানীঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা কালী নদীর রানীঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো এক সময় নদীর পাড়ে গিয়ে পানিতে নামার পর সাঁতার না জানায় ওই যুবক পানিতে ডুবে মারা যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কুষ্টিয়া  কালী নদী  প্রতিবন্ধী  যুবক  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: