প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তপ্ত

2026-06-27T19:27:58+00:00
2026-06-27T21:11:11+00:00
 
  শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
জর্জিয়ার সংসদ অধিবেশন
প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৯:১১ পিএম
সংসদ সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিভিল জর্জিয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে সংসদে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন শেষে প্রশ্নোত্তর পর্বে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক শুরু হয়। পরে সেই উত্তেজনা বাড়তে বাড়তে সংসদ কক্ষেই উভয় পক্ষের আইনপ্রণেতারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সিভিল জর্জিয়ার প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন। তিনি মন্তব্য করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক অবস্থানকে প্রকাশ করেছে। এরপরই ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তার তর্ক শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।


সংঘর্ষ চলাকালে কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, মারামারি ও উত্তপ্ত বাকবিনিময় চলে। পরে নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে বিরোধী দলের সদস্যদের সংসদ কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের ইরাকলি খেলাদজে এবং বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও কয়েকজন সংসদ সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে দেখা যায়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী  জর্জিয়ার সংসদ অধিবেশন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: