ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর

2026-06-27T22:25:36+00:00
2026-06-27T23:27:24+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:২৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ১১:২৭ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সায়েম তার বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সৈকতের সাগরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সাগরের তীব্র ঢেউ ও স্রোতের টানে সায়েম গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন।


পরবর্তীতে আরমানের চিৎকারে স্থানীয় বাসিন্দা, লাইফগার্ড কর্মী ও সৈকতকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সাগরে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়।

ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ তরুণের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   কক্সবাজার  ইনানী সৈকতে  গোসল  যুবক নিখোঁজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: