২ ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ২ ট্রলারসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে

2026-06-15T23:20:33+00:00
2026-06-15T23:20:33+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
২ ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:২০ পিএম   (ভিজিট : ১৪)
ফাইল ছবি
কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে ২ ট্রলারসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলে হলেন, উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মো. ফায়সাল, সৈয়দুর রহমান, সৈয়দ আলম, মো. হেলাল, মো. জলিল, আজম উল্লাহ এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ।

স্থানীয় জেলে সুলতান আহমদ বলেন, সোমবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনায় মাছ ধরার সময় মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকা থেকে এসে আরাকান আর্মির সদস্যরা ২ ট্রলারসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়। আটক জেলেদের সবার বাড়ি শাহপরীর দ্বীপ এলাকায়।


তিনি আরও বলেন, জেলেরা প্রতিদিন নাফনদীর ওই এলাকায় মাছ শিকার করেন। নদীতে নির্দিষ্টভাবে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করা কঠিন হওয়ায় অনেক সময় জেলেরা ভুলবশত মিয়ানমার সীমান্তের দিকে চলে যান। এ সুযোগে আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় জেলেদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়।

জেলে মো. আলী জানান, নাফনদী ও সাগরে মাছ ধরা এখন জেলেদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। সব সময় আরাকান আর্মির আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। সুযোগ পেলেই আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ কারণে জেলেরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে জীবন-জীবিকা নির্বাহ করছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ এলাকার ৭ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে বিজিবি'র সাথে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  নাফ নদী  ট্রলার  জেলে  আরাকান আর্মি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: