দেখে নিন শেষ ৩২- এ কে কার মুখোমুখি

সময়ের আলো ডেস্ক

খেলা

বিশ্ব ফুটবলে শুরু হলো এক নতুন যুগ। ৩২ দলের পুরোনো কাঠামো পেরিয়ে ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে

2026-06-28T11:45:11+00:00
2026-06-28T11:45:11+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
দেখে নিন শেষ ৩২- এ কে কার মুখোমুখি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৪৫ এএম 
সংগৃহীত ছবি
বিশ্ব ফুটবলে শুরু হলো এক নতুন যুগ। ৩২ দলের পুরোনো কাঠামো পেরিয়ে ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে নতুন এক ধাপে-‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশের নকআউট পর্বে।

দল বাড়ানোর ফলে বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাটও। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবার শুরু হচ্ছে সরাসরি বিদায়ের লড়াই, যেখানে এক ম্যাচের ফলেই নির্ধারিত হবে পরবর্তী পর্বে কারা যাবে আর কারা বিদায় নেবে।

ইতোমধ্যে গ্রুপ পর্ব শেষে ৩২টি দল নিশ্চিত করেছে এই নতুন নকআউট রাউন্ডে জায়গা। এর মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপ ও লাতিন আমেরিকার পরাশক্তিগুলোর পাশাপাশি কিছু চমকপ্রদ উদীয়মান দলও।
আরও পড়ুন

নতুন নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউটে উঠেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল, যারা ভাগ্য ও পারফরম্যান্স মিলিয়ে জায়গা করে নিয়েছে শেষ ৩২ -এ।

এই নতুন পর্ব শুরু হচ্ছে ২৮ জুন থেকে, চলবে ৩ জুলাই পর্যন্ত। বিশ্বজুড়ে একের পর এক ম্যাচে তৈরি হবে নাটকীয়তা ও উত্তেজনা।

বাংলাদেশ সময় অনুযায়ী সূচি :
দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা - ২৮ জুন, রাত ১টা (লস অ্যাঞ্জেলেস)
ব্রাজিল বনাম জাপান - ২৯ জুন, রাত ১১টা (হিউস্টন)
জার্মানি বনাম প্যারাগুয়ে - ২৯ জুন, রাত ২:৩০টা (বোস্টন)
নেদারল্যান্ডস বনাম মরক্কো - ৩০ জুন, সকাল ৭টা (মন্তেরি)
আইভরি কোস্ট বনাম নরওয়ে - ৩০ জুন, রাত ১১টা (ডালাস)
ফ্রান্স বনাম সুইডেন - ৩০ জুন, রাত ৩টা (নিউ ইয়র্ক/নিউ জার্সি)
মেক্সিকো বনাম ইকুয়েডর - ১ জুলাই, সকাল ৭টা (মেক্সিকো সিটি)
ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্র - ১ জুলাই, রাত ১০টা (আটলান্টা)
বেলজিয়াম বনাম সেনেগাল - ১ জুলাই, রাত ২টা (সিয়াটল)
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া - ২ জুলাই, সকাল ৬টা (সান ফ্রান্সিসকো বে এরিয়া)
স্পেন বনাম অস্ট্রিয়া - ২ জুলাই, রাত ১টা (লস অ্যাঞ্জেলেস)
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া - ৩ জুলাই, ভোর ৫টা (টরন্টো)
সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া - ৩ জুলাই, সকাল ৯টা (ভ্যাঙ্কুভার)
অস্ট্রেলিয়া বনাম মিশর - ৩ জুলাই, রাত ১২টা (ডালাস)
আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে - ৪ জুলাই, ভোর ৪টা (মায়ামি)
কলম্বিয়া বনাম ঘানা - ৪ জুলাই, সকাল ৭:৩০টা (কানসাস সিটি)

রাউন্ড অব ৩২ হবে সম্পূর্ণ সিঙ্গেল-এলিমিনেশন ভিত্তিক। অর্থাৎ প্রতিটি ম্যাচের পরাজিত দল সরাসরি বিদায় নেবে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে। সেখানেও সমতা থাকলে টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটে নির্ধারিত হবে বিজয়ী দল।

এএডি/
  বিষয়:   বিশ্বকাপ  উদ্বোধনী  অনুষ্ঠান  কখন  ফিফা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: