স্পারসো কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় রাজধানীর

2026-06-28T12:14:45+00:00
2026-06-28T12:15:00+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
স্পারসো কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১২:১৫ পিএম
স্পারসো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, জনবল ও চলমান প্রকল্পগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ বা স্যাটেলাইট প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের সর্বশেষ উদ্ভাবন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম একটি শীর্ষস্থানীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দেশের কৃষি, আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনায় মহাকাশ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সময়ের আলো/কহু


  বিষয়:   স্পারসো  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: