প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিন্দুর সেই স্কুল জাতীয়করণের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর

2026-06-28T20:57:31+00:00
2026-06-28T20:57:31+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিন্দুর সেই স্কুল জাতীয়করণের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলটি যেন জাতীয়করণ করা হয়। আজ সংসদে তিনি এ-সংক্রান্ত স্লিপ পাঠিয়েছেন।’


উল্লেখ্য, বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু ইউনিয়নে শিক্ষার আলো টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী সংগ্রাম চালিয়ে আসছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টি ২০২০ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। একই বছর বামং খিয়াং প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতন জোগাতে ছুটির দিনে ইঞ্জিনচালিত নৌকা চালান প্রধান শিক্ষক বামং খিয়াং। অর্থসংকটের কারণে এখনো বিদ্যালয়ে পূর্ণাঙ্গ জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রধানমন্ত্রী  নির্দেশ  স্কুল  জাতীয়করণ  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: