খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা মহানগরীতে দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায়

2026-06-29T09:28:48+00:00
2026-06-29T09:36:58+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:২৮ এএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৯:৩৬ এএম
প্রতীকী ছবি
খুলনা মহানগরীতে দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম মানিক নগরীর এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেলে।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে রফিকুল ইসলাম মানিকের একটি ভাঙারির দোকান রয়েছে। রোববার রাতে তিনি দোকানেই অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ‘সায়েল’ নামের এক স্থানীয় সন্ত্রাসী ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু রফিকুল সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। এরই জের ধরে রাতে সন্ত্রাসীরা দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে মানিক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   খুলনা  চাঁদা  ভাঙারি  ব্যবসায়ী  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: