হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ নিয়ে সংঘর্ষ, আহত ২০

​হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল এলাকায় আর্জেন্টিনা-জর্ডান ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা

2026-06-28T18:39:59+00:00
2026-06-28T18:39:59+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ নিয়ে সংঘর্ষ, আহত ২০
​হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল এলাকায় আর্জেন্টিনা-জর্ডান ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও পুরুষসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুরে উচাইল স্কুল বাড়ি এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার খেলা চলছিল। খেলা চলাকালীন উচাইল বাজারের একটি চায়ের দোকানে চেয়ারে বসা নিয়ে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও তর্কাতর্কি হয়। পরবর্তীতে খেলা শেষ হওয়ার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উচাইল স্কুল বাড়ি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।


ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ফুটবল খেলা নিয়ে দুই যুবকের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হবিগঞ্জ  আর্জেন্টিনা  জর্ডান  ম্যাচ  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: