খুলনা জেলা প্রশাসনের আইসিটি রুমে আগুন

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা

2026-10-17T21:48:41+00:00
2026-10-17T21:48:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনা জেলা প্রশাসনের আইসিটি রুমে আগুন
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম 
খুলনা জেলা প্রশাসনের আইসিটি রুমে আগুন
খুলনা জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় জেলা প্রশাসনের সব দপ্তর বন্ধ ছিল। সন্ধ্যার দিকে জেলা প্রশাসন ভবনের দ্বিতীয় তলার আইসিটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়ার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। পরবর্তীতে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও রাত ৭টার পরও কক্ষটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সন্ধ্যা ৭টার দিকে তা সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, জেলা প্রশাসনের আইসিটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   খুলনা  জেলা প্রশাসন  আইসিটি রুম  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: