সকালে বাংলাদেশের পাশেই ৩ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে স্বল্প সময়ের ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর কেন্দ্র বাংলাদেশ

2026-06-29T09:41:11+00:00
2026-06-29T09:41:11+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
সকালে বাংলাদেশের পাশেই ৩ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৪১ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (২৯ জুন) ভোরে স্বল্প সময়ের ব্যবধানে তিনটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পগুলোর কেন্দ্র বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় বিষয়টি নজরে এসেছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ কিংবা ভারতের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন

এর মাত্র পাঁচ মিনিট পর, ভোর ৪টা ১৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায়। এই ভূকম্পনের মাত্রা ছিল ৩ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৭ কিলোমিটার গভীরে।

এরপর বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভারতের মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায়, যা বাংলাদেশের সীমান্তের আরও কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

এর আগের রাতেও একই অঞ্চলে ভূকম্পনের ঘটনা ঘটে। রোববার বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া মণিপুরের কাংপোকপি এলাকায় রোববার সন্ধ্যায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যা সোমবার ভোরের কম্পনের কেন্দ্রস্থলের খুব কাছাকাছি ছিল।

এএডি/


  বিষয়:   সকাল  বাংলাদেশ  কাছে  ভূমিকম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: