দেশের বাজারে স্বর্ণের দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ

2026-06-29T11:24:21+00:00
2026-06-29T11:24:21+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
দেশের বাজারে স্বর্ণের দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:২৪ এএম 
সংগৃহীত ছবি
দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সমন্বয় করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
আরও পড়ুন

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এর আগে এই দর ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এখন ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

সোনার দাম কমানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এএডি/
  বিষয়:   ভ্যাট  স্বর্ণ  নতুন  দাম  নির্ধারণ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: