ছেলের পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মা নিহত

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় ছেলের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক মা নিহত হয়েছেন। রোববার

2026-06-29T13:57:34+00:00
2026-06-29T14:24:02+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
ছেলের পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মা নিহত
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ২:২৪ পিএম
প্রতীকী ছবি
ভোলার মনপুরায় ছেলের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক মা নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের অহিদ মেম্বার হাটের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মনোয়ারা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাসিন্দা সিরাজের স্ত্রী। পাত্র সাব্বির হোসেনের মা।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মঞ্জিল মোরশেদ জানান, মনোয়ারাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।  

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায়
অপমৃত্যুর মামলা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাত্রী  দেখতে যাওয়া  মোটরসাইকেল  মা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: