স্লুইস গেটে ডুবে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় স্লুইস গেটে ডুবে নিখোঁজের ২৪ ঘণ্টার পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৭টায় তার

2026-06-18T23:51:17+00:00
2026-06-18T23:57:22+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্লুইস গেটে ডুবে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫১ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ১১:৫৭ পিএম
ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় স্লুইস গেটে ডুবে নিখোঁজের ২৪ ঘণ্টার পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৭টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিন সকাল থেকেই স্লুইস গেট এলাকায় উদ্ধার তৎপরতা চালায় মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে বিকেলে থেকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে, বুধবার বিকেলে মাঝের ঘাট খাল সংলগ্ন স্লুইস গেট পড়ে নিখোঁজ হন মাদরাসাছাত্র মো. মাহিন (১০)।

নিহত মাহিন মাঝের ঘাট নুরানি মাদরাসার তৃতীয় জামাতের ছাত্র। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মো. মামুনের ছেলে।


মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রবিউল ইসলাম জানান, কোস্টগার্ডের ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ অভিযানে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্লুইস গেট  নিখোঁজ  মাদ্রাসা ছাত্র  মরদেহ  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: