ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের সময় একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক

2026-06-29T18:59:25+00:00
2026-06-29T18:59:25+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রলারসহ ৫ রোহিঙ্গাকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের সময় একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি।

সোমবার (২৯ জুন) বিকেল ৩ টায় ফিশিং ট্রলারের মালিক আলী আহম্মদ আরাকান আর্মি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেন। রোববার (২৮ জুন) দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

অপহৃত জেলে সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪) সকলেই টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

জানা যায়, ১৭ জুন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাট থেকে একটি কাঠের ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পরবর্তীতে মাছ ধরার সময় ট্রলারটি মিয়ানমারের জলসীমায় চলে গেলে আরাকান আর্মি সেটি জব্দ করে এবং ট্রলারে থাকা ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে আটক করে।

ট্রলারের মালিক সাবরাং ইউনিয়নের ডেইল এলাকার বাসিন্দা আলী আহম্মদ বলেন, ১৭ জুন ট্রলারটি কায়ুকখালী বোটঘাট থেকে মাছ ধরতে যায়। পরদিন মাঝিমাল্লারা মোবাইল ফোনে জানায়, তারা মাছ পাচ্ছে না, তাই আরও দক্ষিণ দিকে যাচ্ছে। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। পরে রোববার ফেসবুকে প্রকাশিত একটি ছবিতে তাদের শনাক্ত করি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।


কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ বলেন, আলী আহম্মদের মালিকানাধীন ট্রলারটি ৫ জন রোহিঙ্গা মাঝিমাল্লাকে নিয়ে মাছ ধরতে সাগরে যায়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে জানতে পারি, ট্রলারসহ মাঝিমাল্লাদের আরাকান আর্মি আটক করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মো. অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মি একটি মাছ ধরার ট্রলারসহ ৫ জন মাঝিমাল্লাকে আটক করেছে বলে আমরা জেনেছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ট্রলার  রোহিঙ্গা  আরাকান আর্মি  কক্সবাজার  টেকনাফ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: