জুলাই হত্যা মামলায় যুবলীগের আহ্বায়কসহ কারাগারে ৫

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

নিউমার্কেট থানায়জুলাই হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (২৯ জুন) ঝালকাঠির চীফ জুডিশিয়াল

2026-06-29T20:12:26+00:00
2026-06-29T20:12:26+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
জুলাই হত্যা মামলায় যুবলীগের আহ্বায়কসহ কারাগারে ৫
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১২ পিএম 
ছবি : সময়ের আলো
নিউমার্কেট থানায় জুলাই হত্যা মামলায় ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়কসহ পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (২৯ জুন) ঝালকাঠির চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এইচ এম কবির হোসেন এ আদেশ দেন।

আটককৃতরা হলেন ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জাকির,  ঝালকাঠি জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহসিন পরাগ, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল, কির্ত্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আ. শুক্কুর মোল্লা।

আ. শুক্কুর মোল্লা ঝালকাঠির একটি মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিম গোয়েন্দা বিভাগ (ডিবি) ইন্সপেক্টর মো. সুজন হক জানান, ঢাকা কামরাঙ্গীরচর এলাকার আয়েশা বেগমের পুত্র শাহজাহান আলী (২৪) হত্যা ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় আসামী চারজনকে শাহবাগ থানার পিজি হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। ১৯জুন বৃহস্পতিবার সকালে তাঁদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঝালকাঠি যুবলীগের চার নেতাকে ঢাকায় পুলিশ গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় দায়েরকৃত মামলার তথ্যও সেখানে প্রেরণ করায় দৃশ্যমান গ্রেফতার দেখানো হয়েছিলো। প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে ঝালকাঠিতে এনে আদালতে সোপর্দ করা হয়েছিলো।

এর আগে ১৯ জুন ঢাকা রমনা জোনের পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদেরকে পিজি হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে। পরে জুলাই হত্যা মামলায় আসামী হিসেবে পুলিশ পরিদর্শক  মো. সুজন হক ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সময়ের আলো/আতা


  বিষয়:   জুলাই  হত্যা  মামলা  যুবলীগ  আহ্বায়ক  কারাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: