প্রকাশের একদিনের মধ্যেই ট্রোলের শিকার কোক স্টুডিওর ‘মেঘ’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে জনপ্রিয় মিউজিক ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের

2026-06-29T20:36:58+00:00
2026-06-29T20:38:02+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
আনন্দ সময়
প্রকাশের একদিনের মধ্যেই ট্রোলের শিকার কোক স্টুডিওর ‘মেঘ’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৮:৩৮ পিএম
‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। সংগৃহীত ছবি
প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে জনপ্রিয় মিউজিক ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। বর্ষা ঋতুকে কেন্দ্র করে নির্মিত এই গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক হাইপ ও প্রত্যাশা থাকলেও, প্রকাশের পর তা রূপ নিয়েছে চরম হতাশায়। বিশেষ করে গানটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’র সুর ও হিপহপধর্মী পরিবেশনা নিয়ে তুমুল বিতর্ক ও ট্রোল শুরু হয়েছে।

এক মাসের বিরতি দিয়ে মুক্তি পাওয়া ‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। গানটির মূল সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, যিনি কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পরিবেশনায় শাস্ত্রীয় সংগীতের সাথে আধুনিক ওয়েস্টার্ন সাউন্ডের ফিউশন ঘটানোর চেষ্টা করা হয়েছে। স্মরণ দত্তের লেখা লিরিক্সের পাশাপাশি এতে জুড়ে দেওয়া হয়েছে ‘সোনার তরী’ কবিতাটি, যা শ্রোতাদের একটি বড় অংশ মেনে নিতে পারছেন না।

ইউটিউবের কমেন্ট সেকশন ও ফেসবুকে শ্রোতারা তাদের তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। অনেক শ্রোতার মতে, গানের বাকি অংশ ঠিক থাকলেও জোর করে ‘সোনার তরী’ জুড়ে দেওয়াটা পুরো সৃষ্টিকে নষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি নিয়ে নানা রকম ট্রোল ও মিম ছড়িয়ে পড়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, এই গানের পর এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ‘সোনার তরী’ কবিতাটি অন্তত আর ভুল হবে না।


সাধারণ শ্রোতাদের পাশাপাশি গানটি নিয়ে কঠোর সমালোচনা করেছেন দেশের বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক আনিসুল হক। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।’ 

গানটিকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে এমন ঝড় উঠলেও এই সমালোচনা ও বিতর্কের বিষয়ে এখনো আয়োজক বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গানটির সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রকাশ  একদিন  ট্রোল শিকার  কোক স্টুডিও  নতুন গান  ‘মেঘ’ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: