যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়নি : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা ও সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট

2026-06-30T09:15:01+00:00
2026-06-30T09:15:01+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়নি : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:১৫ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা ও সম্ভাব্য চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তির লক্ষ্যে এখনো আলোচনা শুরু হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাতে বাঘাই বলেন, আমরা চূড়ান্ত কোনো চুক্তির জন্য এখনো আলোচনার মূল পর্বে প্রবেশ করিনি।

তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করার বিষয়টি ১, ৪, ৫, ১০ এবং ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু ও তা অব্যাহত থাকার ওপর শর্তযুক্ত।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারকের ১ নম্বর অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে। ৪ নম্বর অনুচ্ছেদে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং ইরানি ভূখণ্ডের ‘কাছাকাছি’ এলাকা থেকে মার্কিন সেনা সরানোর শর্ত রয়েছে। এছাড়া, ৫ নম্বর অনুচ্ছেদটি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা সংক্রান্ত। অন্যদিকে, ১০ নম্বর অনুচ্ছেদে ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ১১ নম্বর অনুচ্ছেদে ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: