'রহস্যময়' পতাকায় ছেয়ে গেছে গুঠিয়া ব্রিজ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত 'রহস্যময়' সাদা পতাকায় ছেয়ে গেছে।দিন পাঁচেক আগে কে বা কারা ব্রিজের দুপ্রান্তে এ

2026-06-30T18:30:16+00:00
2026-06-30T18:30:47+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
'রহস্যময়' পতাকায় ছেয়ে গেছে গুঠিয়া ব্রিজ
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ৬:৩০ পিএম
ছবি : সময়ের আলো
বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত 'রহস্যময়' সাদা পতাকায় ছেয়ে গেছে।

দিন পাঁচেক আগে কে বা কারা ব্রিজের দুপ্রান্তে এ পতাকা সাঁটিয়েছেন তা জানা যায়নি। সাদা পতাকার মাঝে  বাংলাদেশের কয়েকটি জাতীয় পতাকাও রয়েছে।

ব্রিজের পূর্ব প্রান্তের ঢাল লাগোয়া পোল্ট্রি মুরগী ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান শুক্রবার (২৬ জুন) সকালে দোকান খুলতে এসে তিনি এ পতাকা দেখতে পান।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, গুঠিয়া ব্রিজে সাদা পতাকা সাঁটানোর খবর শুনেছি। তবে প্রাথমিকভাবে এটার সঙ্গে ক্রিমিনাল এক্টিভিজমের কোন যোগসূত্র পাওয়া যায়নি।


এদিকে হঠাৎ করে কলেমা খচিত এ ধরণের 'রহস্যময়' পতাকা নিয়ে জনমনে না প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে। এ ধরণের পতাকা স্থানীয়রা আগে কখনও দেখেননি বলে জানান। 

সময়ের আলো/আতা
  বিষয়:   রহস্যময়  সাদা  পতাকা  গুঠিয়া  ব্রিজ  বরিশাল  বানারীপাড়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: