ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক আটক, এআই দিয়ে ব্রাজিল বানিয়ে শোকজে এসআই

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বরিশালে ইয়াবাসহ গ্রেফতার হওয়া আর্জেন্টিনার জার্সি পরা এক আসামির ছবি ‘এআই’ দিয়ে বদলে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় তীব্র

2026-06-30T22:26:40+00:00
2026-06-30T22:27:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক আটক, এআই দিয়ে ব্রাজিল বানিয়ে শোকজে এসআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৬ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১০:২৭ পিএম
সংগৃহীত ছবি
বরিশালে ইয়াবাসহ গ্রেফতার হওয়া আর্জেন্টিনার জার্সি পরা এক আসামির ছবি ‘এআই’ দিয়ে বদলে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। এই অপেশাদার কাণ্ডের দায়ে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে এই শোকজ করা হয়।

এর আগে সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ। 

আটকের সময় রাসেলের পরনে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উল্টো করে ছবি তুলে মিডিয়া সেলে পাঠায়। কিন্তু মিডিয়া সেলের এসআই তানজিল এআই প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির জায়গায় ব্রাজিলের জার্সি বসিয়ে সেই ছবি গণমাধ্যমে পাঠান।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে আসল ছবি ও সংশোধিত তথ্য পুনরায় মিডিয়া সেল থেকে পাঠানো হয়। 


এই বিষয়ে এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি আমি ‘দুষ্টুমির ছলে’ করেছিলাম। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।  

মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়েছে এবং তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ইয়াবা  গ্রেফতার  আর্জেন্টিনা সমর্থক  এআই  ব্রাজিল সমর্থক  এসআই 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: