শারিরীক জটিলতায় জেসমীন বাসিন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জটিল রোগে আক্রান্ত হয়েছেন ‘বিগ বস ১৪’ খ্যাত তারকা জেসমীন বাসিন। সম্প্রতি দুবাই সফরে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন

2026-07-01T05:00:21+00:00
2026-07-01T05:00:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আনন্দ সময়
শারিরীক জটিলতায় জেসমীন বাসিন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:০০ এএম 
জেসমীন বাসিন। ছবি : সংগৃহীত
জটিল রোগে আক্রান্ত হয়েছেন ‘বিগ বস ১৪’ খ্যাত তারকা জেসমীন বাসিন। সম্প্রতি দুবাই সফরে গিয়ে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানকার একটি হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। দুবাই চিকিৎসকরা জানিয়েছেন জেসমীন টার্মিনাল ইলিআইটিস নামক অন্ত্রের রোগে আক্রান্ত। ইনফেকশনও রয়েছে শরীরে। তার শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। 

নিজের জন্মদিন উদযাপনে বয়ফ্রেন্ড অলি গনির সঙ্গে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে ল্যান্ড করার পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। দেশে ফিরে বিমানবন্দর থেকেই ভিডিও বার্তায় শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন জেসমীন। তবে এই মুহূর্তে দুবাই থেকে দেশে ফিরতে তাকে বারণ করেছিলেন চিকিৎসকরা। ফলে বারণ সত্ত্বেও নিজের ঝুঁকিতেই সোমবার ভারতে ফিরে আসেন জসমীন। 

ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় জেসমীন জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে হাসপাতাল থেকে তাকে বিমানযাত্রার ছাড়পত্রও দেওয়া হয়নি। নিজের রিস্কেই খানিক ফিরেছেন দেশে।

ভক্তদের দুশ্চিন্তার কথা ভেবে সবাইকে আশ্বস্ত করে জেসমীন বলেন, আপনাদের অনেকেই আমার শরীর নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন এবং সবাই হেলথ আপডেট চেয়েছেন। 

সত্যি বলতে, ওখানকার হাসপাতাল থেকে আমাকে ‘ফিট টু ফ্লাই’ সার্টিফিকেট দেওয়া হয়নি, কারণ আমি সুস্থ নই পুরোপুরি। তবে দেশে ফিরেই দুবাইয়ের হাসপাতালের ডাক্তার, স্টাফ এবং চিকিৎসাব্যবস্থার প্রশংসা করেছেন জসমীন। 


অভিনেত্রী বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু নিজের দেশ, নিজের বাড়ি তো আলাদাই হয়। ইনজেকশন দিয়ে কোনোমতে আমার শরীর একটু স্থিতিশীল করা হয়েছে, যাতে আমি ট্রাভেল করতে পারি। প্রসঙ্গত, জেসমীন পাঞ্জাবি সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনে কাজ করেন। 

তিনি ২০১১ সালে তামিল সিনেমা ‘ভানাম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর বেশ কিছু সিনেমা করেন। তবে টাশান-ই-ইশকতে (২০১৫-১৬) টুইঙ্কল তানেজা এবং দিল সে দিল তাক (২০১৭-১৮) তে তেনি ভানুশালী চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত। 

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শারিরীক  জটিলতা  জেসমীন বাসিন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: